ইমরান হোসেন
ময়মনসিংহ
গতকাল বুধবার ২০ সেপ্টেম্বর ময়মনসিংহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের জেলা ও মহানগর পর্যায়ের গ্রীন পার্ক রেস্টুরেন্টে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে ” রোড টু স্মার্ট বাংলাদেশ ” ক্যাম্পেইন এবং নিবাচনী ক্যাম্পেইন ম্যানেজার ও প্রশিক্ষকের জন্য প্রশিক্ষণ ( মাস্টার ট্রেইনার) কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব জনাব কবির বিন আনোয়ার, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ সহ আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই এর সদস্যবৃন্দ / জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সারা দেশের অফলাইন ক্যাম্পেইনে সংগঠনিক সহযোগী হিসেবে বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হবে সাবেক ছাত্রনেতাদের এর মধ্যে গতকাল দায়িত্ব পেলেন সৈয়দ আশিক, টিকে চাকমা, মঞ্জুর মোর্শেদ আসিম আসীম, পল্লব কুমার বর্মন, ইমতিয়াজ রবিন, ইসমাইল হোসেন, মিহির রঞ্জন দাস,নাহিদ হাসান সুজন, জয়জিৎ দত্ত, আবদুল্লাহ আল নোমান, মুন্সি আরিফ,দেবব্রত সাহা বাধন,মাসুমা ইয়াসমিন, ফারহানা নাছরিন,প্রমুখ

