মো:নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে রাজশাহী জেলা-এর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব কাজী শহিদুল ইসলাম।
মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার
এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি সরকার কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ প্রদান করা হয়।
দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কর্মকাণ্ড তদারকি এবং সরকারের বিভিন্ন নীতিমালা বাস্তবায়নে নেতৃত্ব প্রদান করবেন।
সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছেন, নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে রাজশাহীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের সেবা নিশ্চিতকরণে প্রশাসন আরও কার্যকর ভূমিকা রাখবে।
