স্টাফ রিপোর্টার
রাজশাহী
বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এমআরএ-এমএফআই উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সপুরাস্থ সংস্থার কার্যালয় (শাপলা কালচারাল স্কুলের কনফারেন্স হল) এ এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার মোট ৪৪ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এর মধ্যে ৯ জন শিক্ষার্থী উচ্চ শিক্ষা বৃত্তি এবং ৩৫ জন সাধারণ শিক্ষা বৃত্তি পেয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল হক মিলন, সংসদ সদস্য, রাজশাহী-৩ (পবা-মোহনপুর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ রইসুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মোহসিন আলী। সঞ্চালনা করেন সংস্থার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।
বৃত্তির আওতায় উচ্চ শিক্ষা পর্যায়ের ৯ জন শিক্ষার্থীকে অক্টোবর-ডিসেম্বর ২০২৫ মেয়াদে প্রতি মাসে ৩,০০০ টাকা হারে এবং ৩৫ জন সাধারণ শিক্ষার্থীকে প্রতি মাসে ১,৫০০ টাকা হারে মোট ২ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। উচ্চ শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের প্রাপ্ত বৃত্তির অর্থ সঠিকভাবে শিক্ষা উন্নয়নে ব্যয় করার পরামর্শ দেন। পাশাপাশি মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংস্থার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান (নৃত্য ও সংগীত) অনুষ্ঠিত
