২৬ জুন বিকাল ১৬:০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার) এঁর সভাপতিত্বে সাংবাদিকগনের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্)উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)
মোঃ মেনহাজুল আলম; পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান হাবুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভার শুরুতেই পুলিশ কমিশনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মীনী বঙ্গমাতা শেখ ফজিতুনন্নেছা মুজিবসহ ১৫ আগষ্ট শাহাদত বরণকারী সকল শহীদ এবং জাতীয় চার নেতা ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকলের আত্মত্যাগকে গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও তিনি তার বক্তব্যে শহীদ বীর পুলিশ সদস্য যারা স্বাধীনতার প্রথম প্রহরে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
পুলিশ কমিশনার বলেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে বিশ্বের কাছে একটি সত্যিকারের গণপ্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীকে ‘‘জনগণের পুলিশ’’ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি আরো বলেন যে, ডিজিাল বাংলাদেশ বাস্তবায়নের পর সরকার এবার রূপকল্প ২০৪১ এর আওতায় স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। পুলিশ সপ্তাহ-২০২৩ পালন উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত “স্মার্ট পুলিশ বাহিনী” গঠনে রংপুর মেট্রোপলিটন পুলিশ বদ্ধ পরিকর।
অতপর পুলিশ কমিশনার উপস্থিত সাংবাদিকদের রংপুর মহানগরীর বিদ্যামান সমস্যা ও এ ব্যাপারে করণীয় সম্পর্কে তাদের অভিমত ব্যক্ত করার আহ্বান জানান। এসময় সাংবাদিকবৃন্দ মাদকের বিস্তারসহ বিভিন্ন অপরাধসমূহ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনার বিদ্যমান সমস্যা সম্পর্কে মতামত প্রদান করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। সাংবাদিকদের প্রদত্ত অভিমতের ভিত্তিতে কমিশনার তাঁর বক্তব্য উপস্থাপন করেন।
তিনি মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় চলমান পুলিশী কার্যক্রম জোরদারকরণ এবং যুগপযোগী ভবিষৎ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নিমিত্তে মহানগরীর সকল স্তরের জনগণকে সম্পৃক্ত করে কাজ করার দৃঢ় প্রত্যয় করেন। এ সময় তিনি জঙ্গি, সন্ত্রাস, রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকান্ড এবং মাদক, চুরি, ছিনতাই, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সম্মানিত মহানগরবাসীর প্রতি আহ্বান জানান।
এ ছাড়াও পুলিশ কমিশনার আরপিএমপি মিডিয়া উইং চালুকরণ, পুলিশি সেবা বিনা হয়রানীতে জনগণের দারগোড়ায় পৌঁছে দেওয়া, পুলিশ কন্ট্রোল রুমের আধুনিকরণ, সাইবার অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে উপস্থিত সাংবাদিকদের জ্ঞাত করেন। পুলিশ কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকরা যেভাবে সহযোগিতা করেছেন সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশ উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধির পথে চলতে সহায়ক হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
