২৫ জুন সকাল ১১:০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার কার্যালয়ের সভা কক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, বিপিএম (বার), পিপিএম(বার) এর সভাপতিত্বে “রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলিশ কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা”-র আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ সহ অন্যান্য পদবীর পুলিশ সদস্যবৃন্দ।

উক্ত মতবিনিময় সভায় পুলিশ কমিশনার আওসন্ন ঈদ-উল-আযহা কোরবানির পশুর হাট, ঈদের জামাত, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্তে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং তিনি জাতির পিতার কাঙ্খিত জনতার পুলিশ হওয়ার জন্য সকলের নিকট আহ্বান জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *