ভ্রাম্যমান প্রতিনিধি
১৮ জুন রোজ মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিনে চলছে উত্তম চওড়া পাড়ায় প্রতিদিনের ন্যায় রমরমা জুয়া খেলা। প্রতিদিনই ৩০ থেকে ৫০০০০ টাকার খেলা চলে এখানে, জুয়া খেলা বন্ধ করার জন্য হাজিরার থানা পুলিশ একবার আসলেও পরে বারবার খবর দিলেও আর আসে না আর ফোন রিসিভ করে না ।
আজ ১৮ জুন হাজিরার থানা থেকে দুপুর একটার আগে পুলিশ এসে দুইটি ফরগোটি খেলাকে দাবার দিয়ে ছত্রভঙ্গ করে দেয়,পরে পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গে আরো চারটি খেলা বসে,
খবর পেয়ে এসআই বাবুল কে আবার ফোন দিলে তিনি বলেন, তোমাদের রাস্তা খারাপ তাই যেতে পারব না।
থানার এ আচরণে চিন্তায় এলাকার সুশীল সমাজ।
এই জুয়া খেলা বন্ধের জন্য নাম প্রকাশ করতে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, থানা থেকে পুলিশ আসতে মাত্র ১০ মিনিটের রাস্তা, তাও খবর দিলে পুলিশ আসতে চায় না, পুলিশের কাছে এরা থাকে সব সময় ধরাছোঁয়ার বাহিরে, আমাদের ছোট ছোট বাচ্চারা এবং ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে ঠিক হবে, এ ব্যাপারে হতাশাগ্রস্থ অবস্থায় আছেন এলাকার সুশীল সমাজ।
এ ব্যাপারে এলাকার সুশীল সমাজের লোকজন আইন শৃঙ্খলা বাহিনীর হাজিরহাট থানার সুদৃষ্টি কামনা করছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে হাজিরার থানার ওসি রজ্জব আলী আরপিএমপি কে এ রিপোর্ট লেখা পর্যন্ত একাধিকবার সময় নিয়ে তার মুঠোফোনে কল দিলেও উনি ফোন রিসিভ করেনি, কল কেটে দিয়েছেন।
