আশরাফুল ইসলাম আশা যাদবপুর গ্রামের কামারবাড়ী এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে এবং উলাশি গিলাপোল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে নাভারণ থেকে গিলাপোল জামে মসজিদে মাগরিবের নামাজ পড়ানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন ইমাম আরশাফুল ইসলাম আশা। পথে অ’জ্ঞাত ৭/৮ জন মুখোশধারী তার গতিরোধ করে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উ’দ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আশরাফুল ইসলামের অভিযোগ, শুক্রবার উলাশীতে জুম্মা নামাজ শেষে দেলাওয়ার হোসেন সা’ঈ’দীর জন্য দোয়া করার কারণে তাকে কুপিয়ে জখম করা হয়েছে।
এ ব্যাপারে শা’র্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
