ইমরান হোসেন
ময়মনসিংহ
ওসি ডিবি ফারুক হোসেন এর নির্দেশনায়
এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষন, এসআই(নিঃ) মোঃ ইকবাল হোসেন, পিপিএম, এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন বাউন্ডারী রোড এলাকা হইতে ২০ আগষ্ট ২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ১৭.৪৫ ঘটিকায় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল এর সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল এর সমাজ কল্যান সম্পাদক মোঃ জামিলুর রহমান (৪২), পিতামৃত-মোখলেছুর রহমান, সাং-২৭৮/গলগন্ডা, কাঠগোলা বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৭/১৪৬, তারিখ-১২/০২/২০২৩ খ্রিঃ ধারা-১৯৭৪ বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/ ১৪৯/৩৫৩ পেনাল কোড মূলে গ্রেফতার করা হয়।
