নিরব হাসান
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুক্তাগাছা থানা আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। গতকাল ০৩ অক্টোবর মঙ্গলবার বিকাল এই সভা অনুষ্ঠিত হয় ।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার মো-শাহীনুল ইসলাম এর সভাপতিত্বে সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার, মুক্তাগাছা পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, জেলা পরিষদের সদস্য, উপজেলা ভাইস চেয়ারম্যান মো:আরব আলী , উপজেলা পূজা উদযাপন কমিটি সদস্যবৃন্দ মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ, মুক্তাগাছার পলিশ তদন্ত চাদ মিয়া, ইউপি চেয়ারম্যান সহ মুক্তাগাছা উপজেলার প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।
