ইমরান হোসেন
ময়মনসিংহ

“আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসন মুক্তাগাছা, ময়মনসিংহ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর যৌথ উদ্যোগে গত ১৫ অক্টোবর রবিবার সকাল ৯.৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্তর হতে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্তরে এসে হাত ধোয়া প্রদর্শন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এ কে এম লুৎফর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, মুক্তাগাছা ময়মনসিংহ, তার স্বাগত বক্তব্য রাখেন মোঃ নায়েব আলী খান সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মুক্তাগাছা, ময়মনসিংহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই আকন্দ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মুক্তাগাছা, ময়মনসিংহ মোঃ আরব আলী, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মুক্তাগাছা, ময়মনসিংহ, ও মুর্শীদা আক্তার (কাকলী) মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মুক্তাগাছা, ময়মনসিংহ। আরও উপস্থিত ছিলেন রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মন্ডলী ও সেবাস্টিয়ান পিউরিফিকেশন,সিনিয়র ম্যানেজার, জামালপুর এসিও, মুক্তাগাছা সাউথ এপি, নম্রতা হাউজ, এপি ম্যানেজার, মুক্তাগাছা এপি, ওয়াল্ড ভিশন বাংলাদেশ। এবং আরও উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ আমন্ত্রিত সুধিমন্ডলীগন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *