মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম মির্জাপুর গ্রামের আছিয়া বেগম(৬০) ১৬ অক্টোবর সোমবার সকাল ৯ টার সময় পার্শ্ববর্তী খোদ্দ টেংরা গ্রামের নুরুলের কাছ থেকে আদি পোষা গরুর টাকা আনতে গিয়ে আখিরা নদী পাড়াপাড়ের সময় নদীত ঢুবে নিখোঁজ হয়। নিখোঁজ নারী আছিয়া বেগম কে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
নদীতে নিখোঁজ আছিয়া বেগম খোদ্দ টেংরা গ্রামের মৃত মেরাজ এর কন্যা। আছিয়া বেগম বিধবা হওয়ার পর বাবার বাড়ীতে জীবন যাপন করতো।
এ উদ্ধার অভিযান পরিচালনা করে আছিয়া বেগম কে উদ্ধার চেষ্টা করে পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ও রংপুর থেকে আগত ডুবুরি টিম ৷ অনেক সময় ধরে নদীর তল দেশে খোঁজাখুঁজি করে এ অভিযান সমাপ্ত করা হয় তবে আছিয়া বেগম এর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
