সামদানি হোসেন বাপ্পি
বিট পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, প্রতিপাদ্যকে সামনে রেখে ১১ জুলাই ১নং দুল্লা ইউনিয়নের চেচুয়া উচ্চ বিদ্যালয়ে সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহ এবং আত্মহত্যা প্রবণতা বিরোধী বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুল্লা ইউনিয়নের চেয়ারম্যান, চেচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ স্কুলের শিক্ষার্থীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহ এবং আত্মহত্যা প্রবণতা রোধকল্প বিরোধী বক্তব্য প্রদান করেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ
মোঃ আব্দুল মজিদ সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
