মোক্তার হোসেন গোলাপ
কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া বাজারটি হাওড় অঞ্চলের সর্ব বৃহৎ বাজার হিসেবে পরিচিত ।
ঘাগড়া বাজার এলাকার একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ এই বাজারে কেনাবেচা করতে আসে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এত বড় একটি বাজারে কোনরূপ উন্নয়ন হচ্ছেনা। বাজারে চুরির ঘটনা একের পর এক সংগঠিত হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশ, দুর্গন্ধ ও ময়লা আবর্জনা জমে থাকা,ব্যবসায়ীদের মধ্যে শৃঙ্খলার অভাব
ক্রেতা ও সাধারণ মানুষের ভোগান্তি
কোনো সমস্যা হলে অভিযোগ করার মতো জায়গাও পাওয়া যাচ্ছে না বললেই চলে।
নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি একটি বাজার কমিটি থাকলে যে সুবিধাগুলো পাওয়া যেত বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও নিয়মিত তদারকি
ব্যবসায়ীদের মধ্যে শৃঙ্খলা ও নিয়ম প্রতিষ্ঠা
ক্রেতাদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা
সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা
বাজারের উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়ন করা
স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা।
একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল বাজার গড়ে তুলতে এখনই প্রয়োজন একটি শক্তিশালী ও দায়িত্বশীল বাজার কমিটি এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
