নিজস্ব প্রতিবেদক
গণমাধ্যমের উপর ভিসা নীতি প্রয়োগ করা নিয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্র দূত পিটার হাসের করা বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। সংগঠনটি বলেছে, গণমাধ্যমকে ভিসা-নীতির আওতায় আনার ঘোষণায় পেশাদার সাংবাদিক সমাজ উদ্বিগ্ন।
গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে গণমাধ্যম অনেক বড় ভূমিকা রাখছে।
বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দ্বীপ আজাদ গতকাল এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। গণমাধ্যমকে ভিসা নীতির বিষয়ে আনার বিস্তারিত জানতে বিএফইউজে এর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে এক ইমেইল পাঠানো হয়। তবে এই ইমেইলের জবাবে কোন কিছু পাওয়া গেছে বলে বিবৃতিতে জানানো হয়নি।
সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেল ২৪ এর সঙ্গে এক সাক্ষাৎকারে ভিসা নীতির আওতায় আসতে পারে গণমাধ্যম পিটার হাস এই সম্পর্কে মন্তব্য করেন।
গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, তারা ভিসা নীতি ভারসাম্যপূর্ণ উপায়ে যে কারো বিরুদ্ধে প্রয়োগ করছে। তা সরকারের সমর্থক, বিরোধী দল, আইন প্রয়োগকারী সংস্থা, বিচারবিভাগ ও গণমাধ্যমও হতে পারে

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *