নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মান্দা উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের চকমানিক সোনারপাড়া মোড়ে গোলবর হোসেনের মুদির দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মান্দা উপজেলার চক শ্রীকৃষ্ণ গ্রামের বাবুল হোসেনের ছেলে মো. সাজু (২৫) এবং বড়বাড়িয়া গ্রামের শামসের হোসেনের ছেলে মো. সৈকত হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে তাঁদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
