মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
নওগাঁর মান্দা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে চারটি যানবাহনকে জরিমানা করা হয়েছে।
জানা গেছে, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় সাবাই হাট এলাকার আব্দুল্লাহ ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে চারটি গাড়িকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের সতর্ক করা হয় এবং আইন মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয় প্রশাসন জানায়, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *