স্থানীয় প্রতিনিধি
২৬ মে ২০২৩ ইং তারিখ জেলা প্রশাসন, শেরপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,শেরপুর এর যৌথ মাদকবিরোধী অভিযানে একটি রেইডিং টিম শেরপুর সদর থানাধীন ভিন্ন এলাকায় পৃথক অভিযানে ০৫(পাঁচ) জন মাদক কারবারিকে হেরোইন সহ আটক করা হয় অতঃপর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত আসামী দের কে মোবাইল কোর্টের মাধ্যমে ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করে এবং জেলা কারাগার, শেরপুরে প্রেরণ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, শেরপুর “ক” সার্কেল এর পরিদর্শক জনাব মোঃ এনামুল হক উক্ত মোবাইল কোর্টের প্রসিকিউশন দাখিল করেন।
