সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে গিয়াস উদ্দিনের বাড়ি থেকে বৃহস্পতিবার (২৫মে) গোপন সংবাদের ভিক্তিতে নান্দাইল মডেল থানার এসআই (নিঃ) পূর্ন চিছাম সঙ্গীয় ফোর্স নিয়ে ৯টি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাবেল মিয়া @ পাবেল (৩৮), পিতা গিয়াস উদ্দিন ও শফিকুল ইসলাম শফি (৩৫) পিতামৃত মমতাজ উদ্দিন সর্ব সাং কামালপুর দৌড়ে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত ৩টি গাভী, ৩টি বকনা ছোট, ৩টি ছোট বাচুরের বিষয়ে গিয়াস উদ্দিনের নিকট জানতে চাইলে সঠিক উত্তর দিতে পারে না পাড়ায় গরুর চোরের সাথে জড়িত থাকার অপরাধে থাকে আটক করে থানায় নিয়ে আসে। গৌরিপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া প্রেস বিফিংয়ে সাংবাদিকদের জানান, এলাকায় কয়েকজন ব্যক্তিদের সাথে কথা বলে পারি হাবেল মিয়া @ পাবেল (৩৮), পিতা গিয়াস উদ্দিন ও শফিকুল ইসলাম শফি (৩৫) পিতামৃত মমতাজ উদ্দিন সহ অজ্ঞাতনামা কয়েকজন বিভিন্ন এলাকা থেকে চুরি ও চোরাইকৃত গরু এই বাড়িতে রেখে গরু কেনা বেচা করে আসছে দীর্ঘদিন ধরে। পরে জব্দকৃত ৯টি গরু এলাকাবাসীর উপস্থিতিতে থানা হেফাজতে নিয়ে আসা হয়। গরু চুরির ঘটনায় এদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *