সামদানি হোসেন বাপ্পি
ময়মনসিংহ

ময়মনসিংহে ‘তামাক নয়, খাদ্য ফলান এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বুধবার (৩১ মে) সকাল ১০টায় ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসনের সহায়তায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে উপজেলা টাঙ্কফোর্স কমিটি ময়মনসিংহ সদর কমিটি
উক্ত র‍্যালি ও আলোচনা সভা কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা ও স্কুল ও কলেজ শিক্ষার্থীরা ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *