নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মহানগর তাতীদলের জ নবগঠিত কমিটির পক্ষ থেকে ময়মনসিংহ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক জননেতা এনামুল হক আকন্দ লিটনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

মহানগর তাতীদলের নবগঠিত কমিটির সভাপতি ডা. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হকের নির্দেশনায় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এনামুল হক আকন্দ লিটন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় মহানগর তাতীদলের নবগঠিত কমিটির নেতা জাহাঙ্গীর আলম রিপন, সিরাজুল ইসলাম ও বিএনপির মহানগর নেতা খন্দকার মাসুদ সহ আরও অনেক নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ময়মনসিংহ মহানগর তাতীদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *