নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মহানগর যুবদলের আংশিক কমিটিতে মিনহাজুল ইসলাম রাসু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন।

মঙ্গলবার দুপুরে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শওকত জাহান কোয়েলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ মিনহাজুল ইসলাম রাসুর নতুন দায়িত্বে সফলতা কামনা করেন এবং তাঁর নেতৃত্বে ময়মনসিংহ মহানগর যুবদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *