রাজিব রানা
বিভাগীয় নগরী ময়মনসিংহে অসহনীয় যানজট। ফলে প্রতিদিন নগরবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। মানুষের দুর্ভোগ লাঘবে চলাচলের সুবিধা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করণে রাস্তার উপর জনশৃংঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞার নির্দেশনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক তদন্ত ইন্সপেক্টর আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার ২১ মার্চ ২০২৪ তারিখে দুপুর থেকে থানা ও ফাঁড়ীর অফিসার ফোর্স নিয়ে গাঙ্গিনাপার, ওল্ড পুলিশ ক্লাব রোড, ট্রাংপট্টি, বাসা বাড়ি মার্কেট , ও বড় মসজিদ এলাকার রাস্তা অবমুক্ত যানজট নিরসন করতে হকার উচ্ছেদে ব্যাপক অভিযান পরিচালনা করেন। জনশৃংঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
