মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার
১৭ সেপ্টেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে ময়মনসিংহ বিভাগীয় শোভাযাত্রা সফল করতে যোগদানের উদ্দেশ্যে যাত্রা করেছিল গৌরীপুর উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনগুলো।
ময়মনসিংহ উত্তর জেলা বি এন পির সম্মানিত সদস্য,সাবেক ময়মনসিংহ উত্তর জেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক,গৌরীপুর উপজেলা বি এন পির সাবেক যুগ্ম আহ্বায়ক,গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং গৌরীপুর সংসদীয় আসনের আগামীর ধানের শীর্ষের প্রার্থী তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার জন নেতা আহমেদ তায়েবুর রহমান হিরণ এর নেতৃত্বে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে-২০২৪ প্রোগ্রাম সফল করার লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় শোভাযাত্রায় অংশগ্রহণের উদ্দেশ্যে যাত্রা করে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষকদলের নেতাকর্মীরা।
এছাড়া নেত্রকোনা,কিশোর গঞ্জ
,শেরপুর,জামালপুর জেলার বি এন পি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সমাবেশে যোগদান ও সফল করার উদ্দেশ্যে ময়মনসিংহ অভিমুখে যাত্রা করতে দেখা যায়।
