লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ৯ ই সেপ্টেম্বর ২০২৪ সোমবার বিকেল ৩ ঘটিকায় মোসলেমগঞ্জ হাইস্কুল মাঠ প্রাঙ্গনে থানা ও জেলা বিএনপি’র সাবেক সদস্য মামুনুর রশিদ সরকারের সভাপতিত্বে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট ০২- আসনের জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর গফুর মন্ডল, জেলা বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান তালুকদার, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলী হাসান মুক্তা ও আব্দুস সামাদ বাবু। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন। দেশ ছেড়ে যাওয়া অপরাধী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূ-কর্ম, দেশের ধংসাত্বক কর্মকান্ডের সংক্ষিপ্ত বর্ণনা উক্ত সমাবেশে তুলে ধরেন এবং নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের সংখালঘু ও সকল মানুষের জান-মাল রক্ষার জন্য পাশে দাড়িয়ে সহযোগীতা করার নির্দেশ দেন এবং সকলের সাথে মিলে মিশে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় জেলা, উপেজলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।সঞ্চালনায় ছিলেন কালাই থানা যুবদলের আহ্বায়ক ইফতাদুল হক ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক।
