১৮ সেপ্টেম্বর ২০২৩ ময়মনসিংহ জেলা তথ্য অফিসের আয়োজনে ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় ‘বাল্যবিবাহ ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ এবং শিশু ও কিশোর-কিশোরীদের সুস্থতা বিষয়ক স্কুল পর্যায়ে কুইজ প্রতিযোগিতা’ আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার কেওয়াটখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
