মোঃ ইমরুল আহসান
অবশেষে ৫ বছরের ঐকান্তিক প্রচেষ্টায় ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন শিক্ষার্থী নাহিয়ান আল রহমান অলি ও তাঁর দল ‘ধূমকেতু এক্স’ সরকারি আর্থিক সহায়তায় তৈরি করেছে আবহাওয়া রকেটের প্রটোটাইপ ‘একুশে-১’।
৫০ লাখ টাকা বাজেটে নির্মিত রকেটটি আবহাওয়া পর্যবেক্ষণের সার্কিট ও সেন্সরসমৃদ্ধ। রকেটটি ফেব্রুয়ারিতে প্রথম উৎক্ষেপিত হবে, যা পৃথিবীর উচ্চ বায়ুমণ্ডলে গিয়ে আবহাওয়ার বিভিন্ন বার্তা সংগ্রহ করে আবার ভূপৃষ্ঠে ফিরে আসবে। তার উৎক্ষেপিত রকেট প্রকল্পে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সহযোগিতা করছেন।
