নিরব হাসান
ময়মনসিংহ
ময়মনসিংহে শহীদ রিদওয়ান হাসান সাগরসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিএনপি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বুধবার বিকালে আকুয়া চৌরঙ্গী মোড় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক আবু ওয়াহাব আকন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন । গত ১৯ জুলাই ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের সামনে স্বৈরাচার খুনি হাসিনার পতনের দাবীতে রাজপথে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদৎবরণ করেন রিদওয়ান হাসান সাগর। সাগরের বন্ধু জাকারিয়া, ছোটন ও মোবারক দোয়ার আয়োজন করে । এছাড়াও দোয়ায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কায়কোবাদ মামুন, কেন্দ্রীয় যুবদলের সাবেক ও নাসিরাবাদ কলেজের সাবেক ভিপি খন্দকার মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী ।
