সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, আগামীর প্রত্যয়ে” এই স্লোগানকে সামনে রেখে গত ১২ই ডিসেম্বর বিকাল ৩ ঘটিকায় ময়মনসিংহ আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ আঙিনায় ময়মনসিংহ মহানগর যুবলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনে নৌকায় মনোনয়ন প্রাপ্ত ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ মোহিত উর রহমান শান্ত। এছাড়াও বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক রাসেল পাঠান।এ সময় বর্ধিত সভায় অংশগ্রহণ করার জন্য ময়মনসিংহ মহানগর ২৬ নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন সুমন এর নেতৃত্বে একটি বিশাল মিছিল সভাস্থলে উপস্থিত হয়। মিছিলটি সভাস্থলে উপস্থিত হওয়ার সাথে সাথে উপস্থিত নেতাকর্মীরা মোহ মোহ করতালির মাধ্যমে মিছিলটিকে স্বাগত জানায়।এছাড়াও সভায় ময়মনসিংহ মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা কর্মীদের উপস্থিতিতে সভা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে।
