মোঃ ইমরুল আহসান
মৃত্যুঞ্জয় উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সরকারি আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রচারণামূলক সভা কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সভায় জেলা লিগ্যাল এইড অফিসার সুদীপ্ত তালুকদার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সরকারি আইনি সেবার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ও উপস্থিত শিক্ষক- শিক্ষার্থীদের এই সেবার বিষয়ে প্রশ্নের উত্তর প্রদান করেন। শিক্ষার্থীদের আইনি সেবার বিষয়ে ধারণা দিতে নাটিকা প্রদর্শন করা হয়।

এ সময় স্কুলের প্রায় ৮০ জন শিক্ষার্থী সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে এক কুইজ প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্যে বিজয়ী ১০ জনকে কলেজের প্রধান শিক্ষক রুকুন উদ্দিন ও জেলা লিগ্যাল এইড অফিসার, ময়মনসিংহ সুদীপ্ত তালুকদার পুরস্কার তুলে দেন। উপস্থিত সকলকে জেলা লিগ্যাল এইড কমিটি, ময়মনসিংহ কতৃক প্রকাশিত স্মরণিকা “আঙ্গিনা” প্রদান করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *