সামদানি হোসেন বাপ্পি
ময়মনসিংহ।
বৃহত্তর ময়মনসিংহের অন্যতম বৃহৎ অরাজনৈতিক ও মানবসেবামূলক সংগঠন মানবকল্যাণ ফোরামের উদ্যোগে সমাজের অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৪জুন) বিকেলে নগরীর চরপাড়া এলাকায় মানবকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম. জুবায়ের আহমেদের সভাপতিত্বে ও সকল দায়িত্বশীলদের সহযোগীতায় প্রায় শতাধিক পরিবারে মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় এম. জুবায়ের আহমেদ বলেন, প্রতিবারের ন্যায় এবারও সমাজের অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ঈদ উপহারের প্রতিটি ব্যাগে রয়েছে সেমাই, চিনি, দুধ, সাবান, তেল ও মেহেদী। আমাদের এই ঈদ উপহার অসহায় মানুষের ঘরে ঘরে আমাদের সদস্যরা পৌঁছে দিবেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী সব সময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হল অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা। আমরা এই মহৎ কাজ অর্থ, শ্রম, ঘাম পরিশ্রমের মাধ্যমে করে যাচ্ছি, এবং ভবিষ্যতেও করে যাবও ইনশাল্লাহ। উল্লেখ, প্রতি মাসের কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র অসহায় মানুষের কাছে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেয় এ সংগঠনটি। এছাড়াও বিভিন্ন সহযোগিতামূলক কর্মকাণ্ডের ফলে এ সংগঠনটি ময়মনসিংহ শহরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন- সংগঠনের সমন্বয়ক তানভীর আহমেদ, সহ-সমন্বয়ক জাহিদুজ্জামান ভুবন, কার্যনির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম আবিদ, কালাম ইসলাম, ফায়সাল ফাহিম, ইশরাক সোহেল, আনন্দসহ প্রমুখ।
