মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার অন্তর্গত দুল্লা ইউনিয়নের গয়েশপুর কাচি নাটা গ্রামে কতিপয় দুষ্কৃতিকারী কর্তৃক গ্রামীণ রাস্তা কর্তনের অভিযোগ উঠেছে। সেখানকার স্থানীয় জনগণ অভিযোগ করেছেন এই গ্রামের সাহেব আলী, ওমর আলী, মিনহাজ, সাহেদ, সোহেল সহ আরো কিছু লোক রাস্তা কাটে। এলাকার লোকজন অভিযোগ করেন উপরের লিখিত অভিযুক্ত গন রাতের আঁধারে ব্যক্তিগত প্রতিহিংসা বসত উক্ত রাস্তা কর্তন করে। উক্ত এলাকায় রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাফেরা করে। আসলে রাস্তা কাটা ও জনগণের চলাফেরায় বাধা প্রদর্শন এক ধরনের অপরাধ। এ বিষয়ে দুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন স্থানীয় লোকের বিবাদের কারণে তারা রাস্তা কর্তন করেছে । এ বিষয়ে মুক্তাগাছা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। জনগণের দাবি এ অপরাধ যারা করেছে তাদের আইনের আওতায় এনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ না করতে পারে।
