র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল র‍্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, ২০১৩ সালের টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার চাঞ্চল্যকর আউয়াল হত্যা মামলার দীর্ঘদিন যাবৎ পলাতক মৃত্যুদন্ড প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী মান্নান, পিতাঃ- জসিম মিয়া, সাং- ভাররা, থানা- নাগরপুর, জেলা- টাঙ্গাইলকে ঢাকা মহানগরের মিরপুর-২ এর লালকুঠি এলাকা হতে অদ্য ১৪/০৮/২০২৩ ইং তারিখ আনুমানিক রাত ০৪.৩০ ঘটিকার সময় গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-০৩, টাঙ্গাইল ক্যাম্প।
উল্লেখ্য যে, উপরোক্ত মামলার আসামী মোঃ আসাদুজ্জামান মিয়া (৫২) নিজের পিতাকে হত্যার উদ্দেশ্যে উপরোক্ত গ্রেফতারকৃত আসামীসহ মোট ০৪ জন ভাড়াটিয়া খুনির সাথে অর্থের বিনিময়ে চুক্তি করে। এরই প্রেক্ষিতে গত ৩০/০৬/২০১৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ০১.০০ ঘটিকার সময় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন বাংগুরী দক্ষিণ পাড়া সাকিনস্থ উপরোক্ত আসামীর বসত বাড়ীর দক্ষিণ-পূর্ব পাশের বারান্দা চৌকির উপর তার পিতা আঃ আউয়ালকে গলা কেটে হত্যা করে। উক্ত ঘটনায় গত ০১/০৮/২০১৩ খ্রিঃ তারিখ মির্জাপুর থানার এসআই শ্যামল কুমার দত্ত বাদী হয়ে ০১টি হত্যা মামলা দায়ের করেন, যা টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মামলা নং-০১, তারিখ ০১/০৮/২০১৩ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪/১১৪ পেনাল কোড-১৮৬০। উক্ত মামলায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২য় আদালত, টাঙ্গাইল বিচার শেষে গত ২৩/০২/২০২০ খ্রিঃ তারিখ উক্ত আসামীকে মৃত্যুদন্ডে দন্ডিত করেন। উক্ত মামলার বিচার চলাকালীন সময় থেকে উক্ত আসামী পলাতক ছিল। উল্লেখ্য, উক্ত হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রধান আসামী মোঃ জহিরুল ইসলাম ঝড়ুসহ অপর ৩ জন আসামীকে র‍্যাব-১৪, সিপিসি-০৩, টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক পূর্বেই গ্রেফতার করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *