মোঃ আজাদ মিয়া

১৪ই আগস্ট ১০:৩০ মিনিটে র‍্যাব ১৩ রংপুর, ব্যাটালিয়ান সদর ও গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল ,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ,২ জন মাদক ব্যবসায়ী কুড়িগ্রাম হইতে একটি বাসযোগে , নেশা জাতীয় অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল ও গাঁজা নিয়ে বাঁশ কাটা এলাকা দিয়ে বগুড়া দিকে আসছে। তারপর ১১:৩০ মিনিট সময় গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন বাঁশ কাটা এলাকায় একটি চেক পোস্ট স্থাপন করেন। সে সময় একটি বাস চেক করে ১৮৫ পিস ফেন্সিডিল ও ২(দুই) কেজি গাঁজা ২ জন মাদক কারবারিকে আটক করতে সফল হয়েছে গাইবান্ধা র‍্যাব ১৩,
মাদক কারবাড়িরা হচ্ছে, ১ নং আসামী কুড়িগ্রাম জেলার -নাগেশ্বরী থানার – নীলুর খামার ( সরকার তালি) গ্রামের
মোঃ আক্কাস আলী ছেলে মোঃ ফারুক হোসেন ( ৩২)।
ও ২নং আসামি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার গোপালপুর (বোটের হাট )গ্রামের মোঃ শমসের আলীর ছেলে মোঃ আব্দুল মজিদ (৩৮) ।
গ্রেফতারকৃত মাদক কারবারি ব্যবসায়ী দেশের সীমান্তবর্তী এলাকা থেকে সুকৌশলে সংগ্রহ করে , দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে। মাদক কারবারিকে গাইবান্ধা জেলার -পলাশবাড়ী থানার হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *