ঝিনাইদহ প্রতিনিধি
আসন্ন চলতি বোরো মৌসুমে ঝিনাইদহ কালিগন্জ খালবিল, নদীনালা, ডোবা নর্দমায় ব্যাপকভাবে বোরো ধানের চাষ হয়েছে ও বাম্পার ফলন।
বিশেষ করে বিগত বছর গুলোর তুলনায় এ বছর চাষীরা আগাম বোরো ধানের চাষ করায় ব্যাপক ফলনের সম্ভাবনা রয়েছে। চাষীরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকলে তাদের ভাগ্যের চাকা ঘুড়িয়ে যাবে বলে মনে করেন তারা।
অনেক বোরো ধান চাষীর সাথে আলাপ করে জানা গেছে, উপজেলার সকল ইউনিয়নে একইভাবে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
তারা আরও
জানান, ধানের চারা রোপনের পর থেকেই আবহাওয়া অনুকূলে থাকায় তারা পতিত জমি বিশেষ করে খালবিল, নদী-নালা, ডোবা নর্দমায় যেখানেই চারা রোপন করেছেন সেখানেই ধানের চাষ আশানুরুপ হয়েছে।
ফলে এবছর শেষ পর্যন্ত অর্থাৎ ধান কেটে ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চলতি বছর কালিগন্জ উপজেলায় এগারো টি ইউনিয়নের কৃষি প্রনোদনা হিসেবে বিনামূল্যে উচ্চ ফলনশীল হাইব্রীড ধানের বীজ দেয়া হয়েছে।
এবার ধান চাষী রাজালী,শরিফুল আজিজুল , নুরুল, ভোলা মিয়া। সাংবাদিকদের জানান, বিগত বছরে যে সকল জমি পতিত ছিল এবছর সে সব জমিতেও বোরো ধানের চাষ করা হয়েছে। ফলে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।।
