বুলবুল আহমেদ
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সি.আই.এস) এর উদ্যোগে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোড়াউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোড়াউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোড়াউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে মূল প্রশিক্ষক হিসেবে মানসিক স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ প্রদান করেন চিকিৎসক খায়রুল আলম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সি.আই.এস- প্রকল্প কর্মকতা রাফসান মিয়া।
প্রশিক্ষণে বক্তারা দৈনন্দিন জীবনে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। মানসিক স্বাস্থ্য ভালো রাখার কার্যকর উপায় সমূহ আলোচনা ও ব্যবহারিক অধিবেশন অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি বৃন্দ সময়োপযোগী এ প্রশিক্ষণ অব্যাহত রাখার আহ্ববান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগের পাশাপাশি এই ধরনের কার্যক্রম স্থানীয় জনসমষ্টির জন্য ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপস্থিতিদের গ্রুপ আলোচনা সহ প্রশিক্ষণটি প্রাণবন্ত ছিল।
