নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ময়মনসিংহ বিভাগের আয়োজনে বিভাগীয় মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত মুফাসসির, আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় কোরআন-হাদিসের আলোকে সমাজে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী শিক্ষার প্রসারে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, কোরআন ও সুন্নাহর শিক্ষা মানুষের ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করা গেলে একটি শান্তিপূর্ণ ও নৈতিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য মুফাসসির ও আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের নেতৃবৃন্দসহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যায়ের মুফাসসির ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
