বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি
কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি সিআইএস এর উদ্যোগে গত দুইদিন ব্যাপী নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় অতীথপুর আব্বাসীয়া উচ্চ বিদ্যালয় হল রুমে, জরুরী চিকিৎসা প্রতিক্রিয়া নেটওয়ার্ক ড্রিল অনুষ্ঠিত হয়। প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুশাহিদুর রহমান, প্রধান শিক্ষক অতীতপুর আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুবায়দুর রহমান সহকারী শিক্ষক, প্রশিক্ষক ডাক্তার খাইরুল আলম। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাফসান মিয়া কর্মকর্তা সিআইএস এছাড়াও সিআইএসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ স্থানীয় স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন। প্রোগ্রাম সঞ্চালনায় জরুরী চিকিৎসা প্রতিক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়, আহত বা অসুস্থ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কৌশল হাতে-কলমে প্রশিক্ষণ করানো হয়, এছাড়াও সি আই এস এর স্বাস্থ্য কর্মকর্তা, আসন্ন মহামারি হাম-রুবেলা ভাইরাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং খাদ্য পুষ্টি হাইজিন সম্পর্কে আলোচনা করেন। উপস্থিতি গন সিআইএস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে প্রধান অতিথির সমাপনী আলোচনার মাধ্যমে প্রোগ্রামটির সমাপ্তি ঘোষনা করা হয়।
