নিউজ ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন এন্ড চিলড্রেন ক্লাবের সম্মানিত সভানেত্রী সালেহা খান অদ্য ২৭ আগস্ট ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-ছাত্রী ও চলমান বন্যা কবলিত এলাকা হতে উদ্ধারকৃত আহত ও অসুস্থ মানুষদের দেখতে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং পরিদর্শনকালে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বিশেষ করে তিনি বন্যা কবলিত এলাকা হতে উদ্ধারকৃত গর্ভবতী মহিলা ও নবজাতক শিশুদের শারীরিক অবস্থার দ্রুত উন্নতির জন্য কর্তব্যরত ডাক্তার ও নার্সদের সাথে কথা বলেন এবং তাদেরকে সঠিক সেবা প্রদানের জন্য অনুরোধ করেন। উল্লেখ্য যে, এসকল গর্ভবতী মহিলাদেরকে আশংকাজনক অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের অত্যন্ত সাহসী অভিযানের মাধ্যমে বন্যাকবলিত এলাকা হতে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তাদের সন্তান ভূমিষ্ঠ হয়।
উক্ত সময়ে বাফওয়া কেন্দ্রীয় কমিটির সম্পাদিকাসহ বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
