মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

আইনশৃঙ্খলা রক্ষা এবং পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে রাজশাহীর বাঘা থানায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।
আজ ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে বাঘা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৫ মাসের সাজাপ্রাপ্ত মনিগ্রাম ইউনিয়নের আটঘরি গ্রামের মোহাম্মদ আলীর পুত্র মফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই দিন মাদকবিরোধী অভিযানে বাজুবাঘা ইউনিয়নের নওটিকা গ্রামের আব্দুর রশিদের পুত্র আশিকুর রহমান ২১-কে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও বিজ্ঞ আদালতে চলমান একাধিক মামলার পরোয়ানাভুক্ত আরও ৩ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। সব মিলিয়ে এই অভিযানে মোট ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হলো।
আইনি প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্ত আসামিদের রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং পরোয়ানাভুক্ত অন্য আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাঘা থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সাধারণ জনগণের সচেতনতা ও তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার সংস্কৃতি আইন-শৃঙ্খলা রক্ষাকে আরও ফলপ্রসূ করেছে। এজন্য এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *