সামদানি হোসেন বাপ্পি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন (পরিচিতিমূলক অনুষ্ঠান) আজ ১৫ জানুয়ারি (সোমবার) চলছে।
১৬ জানুয়ারি (মঙ্গলবার) পৃথকভাবে অনুষদীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ইউজিসি সদস্য প্রফেসর ডক্টর মো: আবু তাহের এবং প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত আছেন ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড এমদাদুল হক চৌধুরী।
১৮ জানুয়ারি ২০২৪ থেকে প্রথম বর্ষের শিক্ষা কার্যক্রম ও ক্লাস শুরু হবে।
