সামদানি হোসেন বাপ্পি
ময়মনসিংহ।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর যুবলীগ উদ্যোগ আলোচনা সভা ও বিশাল আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি ঐতিহাসিক কৃষ্ণচূড়া থেকে তাজমহল মোড় হয়ে গাংগিনাপার নতুন বাজার টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।উক্ত আলোচনা সভা ও বিশাল আনন্দ র্যালী অংশগ্রহণ করেন ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক শাহিনুর রহমান,সিনিয়র যুগ্ন আহবায়ক ভিপি রাসেল পাঠান,মহানগর যুবলীগের প্রেস সচিব মোঃ শাহ্ আলমগীর জয়, আরো উপস্থিত ছিলেন মহানগর শাখা সদস্য শামীম আহমেদ, রাজিব খান, জিয়াউল হক সহ ময়মনসিংহ মহানগর ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
