স্থানীয় প্রতিনিধি

নেত্রকোনা জেলা পুলিশের নারী পুলিশ সদস্য কনস্টেবল হাবিবা আক্তার বঙ্গবন্ধু দ্বিতীয় দক্ষিণ এশিয়ান স্যাম্বো চ্যাম্পিয়নশিপ-২০২৩ প্রতিযোগিতায় দুটি ইভেন্টে স্বর্ণপদক লাভ করেন। ৬৫ কেজি sports sambo এবং ৬৫ কেজি combat sambo এ দুটি ইভেন্টে ভারত,মালদ্বীপ,নেপালের প্রতিযোগীদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বঙ্গবন্ধু দ্বিতীয় দক্ষিণ এশিয়া স্যাম্বো চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ বাংলাদেশ ১৪ টি স্বর্ণ, ১৬ টি রৌপ্য ও ১৮টি ব্রোঞ্জ মোট ৪৮ টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।অপরদিকে ভারত ১৪ স্বর্ণ, ১৩টি রৌপ্য ও ১৬টি ব্রোঞ্জসহ মোট ৪৩ টি পদক নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। অংশগ্রহণকারী শ্রীলঙ্কা ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ, নেপাল ২টি স্বর্ণ, ও ২টি ব্রোঞ্জ এবং মালদ্বীপ ১টি রৌপ্য অর্জন করেছে।১-৩ নভেম্বর ঢাকায় ব্যাপী এ চ্যাম্পিয়নশিপে মোট ৫৬টি ওজন ক্যাটাগরিতে ছয়টি দেশের মোট ১৭২ জন অ্যাথলেট অংশগ্রহণ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *