মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি

১৭ মার্চ, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪। এই দিনে পৃথিবীতে এসেছিলেন ক্ষণজন্মা পুরুষ বাঙ্গালি জাতির মুক্তির অগ্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ ১৭ মার্চ, ২০২৪ খ্রিঃ সকাল ০৯.৩০ ঘটিকায় বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম-সেবা। এছাড়াও, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে লালমনিরহাট জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *