নিজস্ব প্রতিনিধি

বোয়ালমারী পৌর সদরে, ওয়াবদা মোরে মরহুম শেখ আক্কাস আলীর জ্যেষ্ঠ সন্তান শেখ সরোয়ার এর মালিকানাধীন দোকানে অগ্নিকাণ্ড।যেটা ভাড়া নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন সঞ্জয় কুমার পাল নামক জনৈক ব্যক্তি।জানা যায় তিনার বাড়ি পাবনায়।দীর্ঘদিন যাবত সঞ্জয় কুমার পাল বোয়ালমারীতে চাকরি সূত্রে, পরবর্তীতে ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে অবস্থান করে আসছেন বোয়ালমারী পৌর সদরে । তিনি নিউ মডেল স্কুলের উল্টোপাশে, জাহাঙ্গীর মিয়ার বাসায় ভাড়ায় বসবাস করেন। সঞ্জয় কুমার পাল এর কর্মচারী সুদেব এর কাছ থেকে জানা যায় গতরাত ১টা ২০ মিনিট আগুনের সূত্রপাত হয়। রাস্তার উল্টোদিকে বেকারি থেকে ফোন করে দোকান কর্তৃপক্ষকে জানানো হয় অগ্নিকাণ্ডের ব্যাপারে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে পৌঁছায় ১:৫৫টা নাগত।যেহেতু দোকানটা ছিল পেট্রোল অকটেন মবিল মোটরসাইকেল পার্টস এর, এবং তার কোনায় সাবলেট হিসেবে ছিল একটা চায়ের দোকান। দুর্ঘটনার কারণ জানা যায়নি বলে জানায় সঞ্জয় কুমার পাল।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যথেষ্ট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে দোকানের ভিতরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের টিম আগুন নিভিয়ে দোকান ঘরের দেয়াল গুলো ছাড়া আর কিছু রক্ষা করতে সক্ষম হয়নি। যথা সময় ফায়ার সার্ভিস না পৌঁছালে, আশেপাশের বেশ কিছু মোটরসাইকেল গ্যারেজ, মোটরসাইকেল পার্টস এর দোকান, শেখ আজিজুল হকের গ্রিল সাটারের দোকান, সবকিছুই পুড়ে যেত। আনুমানিক ক্ষতি দোকান মালিক এবং ব্যবসায়ী সহ পরিমাণ ৫০ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *