সৈয়দ মুনিরুল হক নোবেল

জামালপুরের সরিষাবাড়ীতে প্রবাসীর স্ত্রীর গোপনে গোসলের ভিডিও ধারণ করায় ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোপনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করায় গৃহবধূর লিখিত অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- একই গ্রামের সোহাগ মিয়া, রুকুনুল ইসলাম, সাহেদুল ইসলাম, সৌরভ হোসেন। গ্রেফতারকৃতদের রোববার (২৪ ডিসেম্বর) সকালে আদালতে প্রেরণ করা হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার সাতপোয়া ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে চার যুবক। গোসলের ভিডিও’র জন্য শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এক লক্ষ টাকা দাবি করে এবং টাকা না দিলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় বখাটেরা।
পরে গৃহবধূ বাদী হয়ে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *