কুড়িগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৩ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক ২০: ২৫ ঘটিকার সময় ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস কুড়িগ্রাম ‘মজিদা খাতুন আদর্শ ডিগ্রী কলেজ’ সংলগ্ন রাস্তায় বাসটিতে তল্লাশি করে নাগেশ্বরী থানাধীন হুর কাটারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ মুকুল (২০) এবং শুকাতি বোর্ডঘর গ্রামের মোহাম্মদ নূরনবী সরকার (৩৫) দ্বয় যাত্রী সেজে পোশাকের ব্যাগে ০৬ কেজি গাঁজা পরিবহনের সময় হাতেনাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞেসায় তারা জানায় যে, দীর্ঘদিন ধরে তারা কুড়িগ্রাম জেলা থেকে দেশের বিভিন্ন জায়গায় কৌশলে মাদক পরিবহন করে আসছিলো।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *