রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার সভাপতিত্বে রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে আগামী ০২ আগস্ট ২০২৩ খ্রি. বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর সফর এবং জনসভা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে পুলিশ কমিশনার এবং অন্যান্য বক্তাগণ আগামী ০২ আগস্ট ২০২৩ খ্রি. বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর সফর এবং জনসভা সুষ্ঠু, সুন্দর ও সাবলীলভাবে সম্পন্ন করার দিক নির্দেশনা প্রদান করেন। এজন্য তিনি দক্ষতা ও পেশাদারিত্বের সাথে প্রত্যেককে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম; জেলা পুলিশ সুপার, রংপুর মোঃ ফেরদৌস আলী চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট হতে আগত বিভিন্ন পদবীর পুলিশ সদস্য এবং আনসার সদস্যবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *