০১ আগষ্ট রোজ মঙ্গলবার বেলা ১২ টায় নগরের আকুয়া খালপাড়, মাসকান্দা খাল, নয়াপাড়া খালপাড় সহ বিভিন্ন খালের উপর অবৈধ দখল অপসারণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

নগরের চলমান উচ্ছেদ ও সংস্কার কাজের পরিস্থিতি দেখতে সরেজমিনে পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু এর দিকনির্দেশনায় নগরীর আকুয়া দক্ষিণপাড়া হতে বাইপাস মোড় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার খালের খনন কার্যক্রমের তত্বাবধানে রয়েছে মসিক বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ।

প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন যে, নগরের জলাবদ্ধতা নিরসনে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং সিটি কর্পোরেশনের পাশাপাশি আপনাদের সচেতনতা ও সহযোগিতা কামনা করছি।

আপনাদের ব্যবহৃত জিনিসপত্র খালে ও ড্রেনে বা যত্রতত্র না ফেলে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে ও নিদিষ্ট সময়ের মাঝে রাখার জন্য অনুরোধ করা হলো।

এ সময় উপস্থিত ছিলেন মসিকের ভারপ্রাপ্ত সচিব মোঃ আরিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নগর-পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মোহাব্বত আলী, কঞ্জারভেন্সি ইন্সপেক্টর রবিউল ইসলাম সহ প্রমূখ।

একটি সুন্দর পরিচ্ছন্ন নগর গড়তে সিটি কর্পোরেশনের পাশাপাশি আপনাদের সচেতনতা ও সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *