মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা
প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে গরীব অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণের সময় জন প্রতি ১০ কেজি চালের মধ্যে ১.৫ – ২ কেজি চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে দামোদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীরের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দিনব্যাপী চাল বিতরণ কালে উপকারভুগীরা ওজনে চাল কম দেওয়ার অভিযোগ করে।
চাল কম দেওয়ার অভিযোগ পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনা স্থলে গেয়ে চাল কম দেওয়ার বিষয়টি জানতে চাইলে এ সময় চেয়ারম্যান সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে হুমকি ও খারাপ ভাষায় গালি গালাজ করে।
পরে সত্যতা যাচাই করার জন্য উপকারভুগীদের সংগ্রহ থেকে ১০ কেজি চালের ব্যাগ ওজন করে ১.৫ কেজি চাল ওজনে কম পাওয়া যায়।চাল কম দেওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামকে মুঠোফোনে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চেয়ারম্যানকে বিভিন্ন বিষয়ে সতর্ক করেন ,সেই সাথে চাল সংগ্রহ করতে আসা উপকারভুগীদের সঙ্গে কথা বলেন।
এ বিষয়ে দামোদরপুর ইউনিয়নের দায়িত্বরত ট্যাগ অফিসার দুই স্লিপে ৪ কেজি চাল কম দেওয়ার বিষয়টি স্বীকার করেন।
