বুলবুল আহমেদ
স্টাফ রিপোর্টার
নেত্রকোণা
২৯শে অক্টোবর ২০২৪ইং রোজ মঙ্গলবার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নারায়নডহর উচ্চ বিদ্যালয়ের মাঠে এক প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহণকারী হিসাবে “নারয়নণডহর ছাত্রবন্ধু একাদশ “ও “নারায়নডহর টাইগার একাদশ এর মধ্যে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ এ নারায়নডহর টাইগার একাদশ ১-০ গোলে বিজয়ী হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুক্তরাজ্য শাখার বিপ্লবী যুগ্ন সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার- মওদুদ খান।উনি উক্ত মহতী উদ্যোগে খুশি হয়ে, ক্লাবের খেলোযাড়দের জন্য মওদুদ খান ফুটবল একাডেমী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
যুক্তরাজ্য বিএনপির এই নেতা বলেন,আমি ভবিষ্যৎ এ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে পূর্বধলা আসনে দলীয় মনোনয়ন পাই,- তাহলে আমার পূর্বধলা উপজেলার সর্বসাধারণের জন্য সার্বিক উন্নয়নে নিজেকে আত্ম নিয়োগ করবো। উক্ত ফুটবল ফাইনাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা বিনিময় করেন পূর্বধলা উপজেলার মাটি ও মানুষের নেতা, তরুণ প্রজন্মের আইডল, বিশিষ্ট আইনজীবী- ব্যারিস্টার মওদুদ খান।
উক্ত অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী ও উপজেলা ছাত্রদল, যুবদলের অসংখ্য নেতা কর্মী সহ উৎসুক হাজারো মানুষ ও প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
